Breaking News
Home / TRENDING / কলকাতায় বার সিঙ্গারকে উতক্ত করে ধৃত তিন যুবক

কলকাতায় বার সিঙ্গারকে উতক্ত করে ধৃত তিন যুবক

সূর্য সরকার।

পূর্ব কলকাতার (Kolkata) একটি সিঙ্গিং বারের এক বার সিঙ্গারের সঙ্গে অশালীন আচরণ এবং উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার তিন যুবক। ধৃতদের নাম চন্দন শ্রীবাস্তব , বিশ্বজিৎ দে এবং বিষ্ণু সিংহ।‌ স্থানীয় এবং পলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পার্কসার্কাস এলাকার ল্যারিকা বারে গান গাইছিলেন এক বার সিঙ্গার। ওই সিঙ্গারের অভিযােগ, দীর্ঘ সময় ধরেই ওই তিন যুবক তাঁকে বিরক্ত করছিল। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না দিলেও রাত বারতেই এই তিন জনের বাড়বাড়ন্ত পর্যায়ে চলে যায়। ওই সিঙ্গারের সঙ্গে ফোন নম্বর চাইছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল বলে জাভিযােগ। ক্রমাগত চলতে থাকা এই উপদ্রবের কারণে শেষপর্যন্ত বার কর্তৃপক্ষই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ।

সিঙ্গারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তিন যুবককে। একইসঙ্গে পুলিশ জানিয়েছে, আইন মেনে ওই সিঙ্গিং বারটি চলছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। সংশিষ্ট কোনও দফতর থেকে বারটি কোন অনুমতি নিয়েছিল কিনা তাও দেখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *