চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাঁকুড়া তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধানের বাড়িতে খোঁজ মিলল বেআইনি ভান্ডারের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। রবিবার পুলিশ বিষ্ণুপুরের কুলিয়ারা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে কার্যত অস্ত্র ভান্ডার খুঁজে বার করেছে। পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক বন্দুক ও তাজা বোমা। ঘটনায় প্রকাশ, বিষ্ণুপুরের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ বাবর আলী ঘটনায় গ্রেপ্তার হন স্থানীয় তৃণমূল নেতা রহিম মণ্ডল। তাঁর স্ত্রী তাসমিনা বিবি বর্তমানে উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর বাড়িতেই বাঁকুড়া জেলার পুলিশ হানা দিয়ে দিনভর তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র সহ বোমা।
ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানাতে চায়নি বাঁকুড়া জেলার পুলিশ। বাঁকুড়া জেলা বিজেপির (BJP) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে এই বাপের অস্ত্রভান্ডারের হদিশ পাওয়ায় বোঝা যাচ্ছে গোটা রাজ্য এখন শাসক দলের নেতৃত্বে বারুদের স্তূপে উপর বসে আছে। দ্রুত রাজ্যে ক্ষমতা বদল না হলে আগামী দিনে খুনোখুনি হানাহানির ঘটনা বাড়বে। জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা বলছেন, ‘‘আইন আইনের মতোই চলবে। পুলিশ পুলিশের কাজ করছে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই।’’ গোটা ঘটনায় পঞ্চায়েত প্রধান তাসমিনা বিবি দাবি করেছেন, আমরা গত একমাস ধরে বাড়িতে নেই। সময় আমাদের বাড়িতে ভাঙচুর লুটপাট হয়ে গেছে সবকিছু। এক মাস পর পুলিশ আমাদের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে। বোঝা যাচ্ছে যে পুরো ঘটনাটাই সাজানো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news