Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় নির্দেশ অমান্য: রাজ্যে সেপ্টেম্বরে তিনদিনের লকডাউন করবেন মমতা

কেন্দ্রীয় নির্দেশ অমান্য: রাজ্যে সেপ্টেম্বরে তিনদিনের লকডাউন করবেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Govt.) সঙ্গে সংঘাত বজায় রেখে সেপ্টেম্বর মাসে ঘোষিত তিনদিন লকডাউন বজায় রাখল রাজ্য সরকার। সোমবার নবান্ন (Nabanna) থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ৩০ সোমবার পর্যন্ত কনটেইনমেন্ট জোন গুলিতে লকডাউন বলবৎ থাকবে। রাজ্য সরকারের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৭,১১ ও ১২ সেপ্টেম্বর জুড়ে লকডাউন হবে। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্টেনমেন্ট জোন ছাড়া আর কোনও রাজ্যে লকডাউন করা যাবে না। যদি তা করতে হয় তবে তা করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে।

সরকারের এমন ঘোষণার পরেই এর তীব্র প্রতিবাদ করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রাখার দায়িত্ব যখন রাজ্য সরকারের, কোন রাজ্যে লকডাউন হবে কিনা সে বিষয়টিও দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের হাতেই থাকা উচিত। লকডাউন (Lockdown) করার অধিকার রাজ্য সরকারের হাত থেকে তুলে নিয়ে কেন্দ্র আসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে আঘাত হানছে। এরপর এই আশঙ্কা করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গে তাঁর ঘোষিত তিনদিনের লকডাউন করবেন। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সেপ্টেম্বর মাসের তিন দিন লকডাউন এর কথা জানিয়ে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা (Rajiv Sinha)।

যদিও বিজ্ঞপ্তিতে চোখ বোলালে দেখা যাবে, লকডাউন এর তিন দিন ছাড়া কেন্দ্রীয় সরকারের অন্য শর্তগুলি মেনে নিয়েছে রাজ্য। মেট্রোরেল খোলার বিষয়ে যেমন এই বিজ্ঞপ্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ৭ তারিখের বদলে ৮ তারিখ থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। কেন্দ্রীয় সরকারের বিধি মেনে যাবতীয় জমায়েতের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, খেলাধুলা সহ শপিংমল বন্ধ রাখার কথা ঘোষণা হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে। তবে ২১ সেপ্টেম্বরের পর ওপেন এয়ার থিয়েটারগুলোতে ১০০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে বলে এদিনের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *