নিজস্ব সংবাদদাতা
সোমবার থেকে শুরু হচ্ছে কাঠুয়া গণ ধর্ষন মামলার বিচার পর্ব। এই ঘটনায় অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে শুনানি হবে সিজিএম আদালতে। মামলার নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেজন্য ২জন বিশেষ সরকারি উকিল নিযুক্ত করেছে জম্মু কাশ্মীরের সরকার । এই ২ সরকারি উকিল যাতে হিন্দু বা মুসলিম ধর্মের না হন সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে। প্রসঙ্গত, কাঠুয়ায় ৮ বছরের এক শিশুকে অপহরণ করে এক মন্দিরে আটকে রেখে ৭দিন ধরে নির্যাতন করে ৮ অভিযুক্ত । এরপর শিশুটিকে হত্যা করে রাস্তার ধারে ফেলে দেয় তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news