প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
ইন্দপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইন্দপুর থানা এলাকা থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটে।এই ঘটনার প্রেক্ষিতে ইন্দপুর থানার পুলিশ রবিবার রাতে ইন্দপুরের বাংলা বাজার থেকে কৃষ্ণপদ সাহানা নামে এক যুবককে গ্রেফতার করে।কৃষ্ণপদর বাড়ি ইন্দপুরের পুরুষোত্তমপুরে। ইন্দপুর থানার পুলিশ জানিয়েছে, এই গরুচুরির ঘটনায় এর আগে অরূপ ভুঁই, বাড়ি ইন্দপুর থানার শিবরামপুরে, আলি আকবর খাঁ, বাড়ি ইন্দপুর থানার সাত সবরিয়ায়, এদের গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। এদের জেরা করে কৃষ্ণপদর নাম উঠে আসে।কৃষ্ণপদ তারপর থেকে পলাতক ছিল।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে।গরুচুরির সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news