নিজস্ব সংবাদদাতা :
ছত্রধর মাহাতর মুক্তি নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিনা দোষে ছত্রধরকে জেলবন্দি করে রেখেছে, এই নিয়ে নাগরিক সমাজেরও ক্ষোভ ছিল। শেষ পর্যন্ত রাজ্য সরকার ছত্রধর মাহাতর মুক্তির ব্যাপারে উদ্যোগী হল বলে কোনও কোনও সূত্র জানাচ্ছে।
২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৮, প্রায় ন’বছর পর লালগড় আন্দোলনের নেতা ছত্রধর মাহাতকে জেল থেকে মুক্তি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে ছত্রধরের মুক্তির বিষয়টি বিবেচনা করার আবেদন আসছিল মুখ্যমন্ত্রীর কাছে। সম্প্রতি ছত্রধরের স্ত্রী এবং ছেলের সঙ্গে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকদের কথা হয়। তারপরই সবুজ সঙ্কেত দেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় আইনি জটিলতা কাটানোর কাজ শুরু হয়ে গিয়েছে। লালগড় থানার একটি মামলায় সন্ত্রাসদমন আইনে বা ইউএপিএ-তে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ছত্রধর এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news