Breaking News
Home / TRENDING / অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা, ঈদের আগে ঘোষণা রাজ্যের

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা, ঈদের আগে ঘোষণা রাজ্যের

ওয়েব ডেস্ক:

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা ঘোষণা করল রাজ্য সরকার।

শুক্রবার রাজ্যের অর্থ দফতর ঘোষণা করে যে অবসরপ্রাপ্ত কর্মীরা মাসে ২৬০০০ টাকা বা তার কম পেনশন পান তাঁরা ২,১০০ টাকা করে বোনাস পাবেন। যে কর্মী যে ধর্মের, তিনি তাঁর নিজস্ব উৎসবের সময় এই ভাতা পাবেন জানানো হয়েছে।

সব মিলিয়ে ভোটের পর ইদের আগে সংখ্যালঘুদের জন্যও ‘কল্পতরু’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সরকারের তরফে জানানো হয়েছে, যে সব সংখ্যালঘু রাজ্য সরকারি কর্মচারী বেতন প্রতি মাসে সর্বাধিক ৩০ হাজার টাকা, তাঁরা অ্যাড হক বোনাসের জন্য আবেদন করতে পারবেন। এই বোনাস অন্যান্য সম্প্রদায়ের কর্মচারীরাও পাবেন। তবে এই বোনাসের জন্য সংশ্লিষ্ট কর্মীকে নিজের অফিসে আবেদন করতে হবে।

উল্লেখ্য, আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবের মরশুমে উৎসব বোনাসের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ইদের আগে রাজ্যের মুসলিম কর্মচারীরা চার হাজার টাকা করে বোনাস ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *