Breaking News
Home / TRENDING / করোনা বিপদে মমতা? অরুণিমার ধৃষ্টতায় মুখ্যমন্ত্রীর ঘরেও বিপদ-সম্ভাবনা

করোনা বিপদে মমতা? অরুণিমার ধৃষ্টতায় মুখ্যমন্ত্রীর ঘরেও বিপদ-সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

অরুণিমার ধৃষ্টতা কি মুখ্যমন্ত্রীকেও বিপদে ফেলেছে?

রাজ্য সরকারের সদর কার্যালয় নবান্নে উঠেছে এই প্রশ্ন।

প্রশ্ন ওঠার কারন?

সোমবার, যে সময় অরুণিমা জানতেন যে তাঁর পুত্রকে বেলেঘাটা আই ডি হাসপাতালে নিয়ে যেতে বলেছিল এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু তিনি তা না করে ছেলেকে বাড়িতে রেখেছেন ও শহরের এদিক ওদিক ঘুরেছেন। এবং তিনিও সর্বদা তাঁর ছেলের সঙ্গেই ছিলেন। এসব জানা সত্ত্বেও তিনি তা গোপন করেন ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। সেই দিনেই অর্থাৎ সোমবার তাঁর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রসচিব মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন। এরপর মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর ঘরে যান ও বৈঠক করেন। স্বরাষ্ট্রসচিব সেদিন নিজে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন কিনা নিশ্চিত করে জানা না গেলেও যাওয়াটা অস্বাভাবিক নয়। বরং যাওয়ার সম্ভাবনাই বেশি। ওই দিনই বিকেল তিনটের সময় নবান্ন সভাঘরে করোনা সংক্রান্ত বিশেষ বৈঠকেও যোগ দেন অরুণিমা। সেখানে সব মন্ত্রী আমলারা তো ছিলেনই, স্বয়ং মুখ্যমন্ত্রীও ছিলেন।

এরপর মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অরুণিমা।
আপাতত অরুণিমার শরীরে সিওভিডি নেগেটিভ পাওয়া গেলেও, বিশেষজ্ঞদের মতে এতে স্বস্তির কোনও কারন নেই। ১৪ দিন পর আবার পরীক্ষা হবে। সেই পরীক্ষায় নেগেটিভ হলে তবেই নিশ্চিন্ত হওয়া যেতে পারে।

আপাতত নবান্নের অন্দরের আলোচনায় এইটুকুই উঠে আসছে অরুণিমা দে-র নির্বুদ্ধিতা বা ধৃষ্টতা বিপদ-সম্ভাবনাকে মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছে। নবান্ন সূত্রের খবর, গোটা বিষয়টিতে অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *