ওয়েব ডেস্ক:
হাওড়ায় এটিএম জালিয়াতি কাণ্ডে গ্রেফতার ৭। ধৃতদের কাছ থেকে মিলেছে প্রচুর এটিএম কার্ড। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে ৪২ কোটি টাকা লেনদেন করেছে জালিয়াতি কাণ্ডে ধরা পড়া চক্রটি। দেখা যাচ্ছে, টাকা পাঠানো হত পাকিস্তান ও দুবাইতে। এরপরই জালিয়াতি চক্রটির জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে উঠেপড়ে লেগেছেন তদন্তকারী আধিকারিকেরা।
ইতিমধ্যে পরিস্কার হয়েছে চক্রটি কাজ করত আন্তর্জাতিক স্তরে। নচেত এত বড় অংকের টাকার লেনদেন সম্ভব না। এমনকী দুবাই ও পাকিস্তানে টাকা পাঠানোর প্রমাণ মিলেছে। সব মিলিয়ে শহরে এত বড় জালিয়াতি চক্রের হদিশ সাম্প্রতিককালে পুলিশ পায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news