Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রের সরকারকে সংবিধান মানতে বলুন, সনিয়া গাঁধীর উদ্দেশ্য টুইট কঙ্গনার

মহারাষ্ট্রের সরকারকে সংবিধান মানতে বলুন, সনিয়া গাঁধীর উদ্দেশ্য টুইট কঙ্গনার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শিবসেনার সঙ্গে সংঘাতের মাঝেই এবার সরাসরি মহারাষ্ট্র সরকারের অন্যতম শরিক কংগ্রেস দলের সর্বভারতীয় সভানেত্রী সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) কাঠগড়ায় দাঁড় করালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। শুক্রবার সকালে টুইট করে নিজের বক্তব্য রাখেন বলিউডের মনিকার্নিকা। টুইটে কঙ্গনা বলেন, “শ্রদ্ধেয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীজি, মহারাষ্ট্রে আপনাদের সরকার আমার সঙ্গে যে আচরণ করছে, একজন মহিলা হয়ে কি আপনার সেটা খারাপ লাগছে না? ডক্টর আম্বেদকর যে সংবিধান আমাদের দিয়েছে, সেই সংবিধান মেনে চলতে কি আপনাদের সরকারকে অনুরোধ করতে পারেন না আপনি?”

এতদিন কঙ্গনা কেবলমাত্র টুইট করে আক্রমণ চালাচ্ছিলেন কখনো শিবসেনা (Shivsena) নেতা সঞ্জয় রাউত কখনও মুখ্যমন্ত্রী উদ্ভব বা আদিত্য ঠাকরেকে। এদিন সরাসরি নিশানা করেন কংগ্রেস সভানেত্রীকে। কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, যেভাবে স্বাবলম্বী অভিনেত্রীকে আক্রমণ করেছে শিবসেনা, তাতে বলিউডের একাংশ থেকে নিন্দার ঝড় উঠেছে। মহারাষ্ট্র বিজেপিও (BJP) এক্ষেত্রে কঙ্গনার পাশে দাঁড়িয়েছে। কিন্তু কংগ্রেসের মতো জাতীয় দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সেই দলের সভানেত্রী একজন নারী। দেশের নারীশক্তি যখন মহারাষ্ট্রে আক্রান্ত হচ্ছে, তখন সনিয়ার অবস্থান কি সেই বিষয়ে প্রশ্ন তুলে কার্যত শিবসেনা-কংগ্রেস (Shivsena-Congress) জোট কি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত।

অন্যদিকে, কঙ্গনা রানাওয়াতকে নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি ফোন করার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হল বাঙালি যুবক। পলাশ বসু নামে ওই যুবককে টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হবে। সঞ্জয় রাউতকে হুমকি ফোন দেওয়ার অভিযোগে তাঁকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *