চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো :
বৃহস্পতিবার থেকে আবারো ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় পণ্য পাঠানোর ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। বুধবার দুপুরে মোবাইল ফোনে আগ্রহ প্রকাশ করেন ভারতীয় সি এ্যান্ড এফ এজেন্ট এ্যাসোয়িশেনের সাধারন সম্পাদক ভুপতি মন্ডল। এ নিয়ে সোনা মসজিদ স্থল বন্দর এলাকায় আকশ্মিক পরিদর্শনে গিয়ে সেখানে এক সভা করেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ (সোনামসজিদ স্থল বন্দর চাঁপাইনবাবগন্ঞ্জ জেলায় অবস্থিত) জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক ইতিমধ্যে স্থল বন্দর সংশ্লিষ্টদের বেশকিছু নির্দেশ দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে বন্দর এলাকা পরিদর্শন শেষে স্থলবন্দর সিএ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন কনফারেন্স রুমে কাস্টমস এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা র্পোট লিংক লিমিটেডের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠকে ভারতীয় গাড়ি চালকদের তাপমাত্রা পরীক্ষা এবং শ্রমিকদের মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থাসহ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে খাদ্যপন্য সহ সকল প্রকার দ্রবাদি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমদানী করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় সেই সঙ্গে ভারতীয় ট্রাক চালকদের বাংলাদেশে প্রবেশের দিনই বিকেল ৫টার মধ্যে ফেরত যাবার সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠকে মতামত পেশ করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক,পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আক্তার। এই সময় সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস কর্মকর্তা, সিএ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিনিধি সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ভারতীয় সিএ্যান্ড এফ এজেন্ট সাধারন সম্পাদক ভুপতি মন্ডলের মোবাইল ফোনে তাঁকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে বৈঠকের সকল সিদ্ধান্ত মেনে বন্দর পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ।
প্রসঙ্গত: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৪ মার্চ থেকে ৬৮ দিন ধরে ভারতের মাহদীপুর -সোনামসজিদ স্থলবন্দরের আন্তর্জাতিক বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে । বন্দরের কার্যক্রম চালুর জন্য বাংলাদেশের পক্ষ থেকে এপ্রিলে একবার আগ্রহ প্রকাশের পর গত ৩১ মে ভারতীয় রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের আগ্রহে মঙ্গলবার থেকে বন্দরে উভয় দেশের মধ্যে বানিজ্য কার্যক্রম চালুর সম্ভাবনা থাকলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news