নিজস্ব সংবাদদাতাঃ
প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাজ্য (মহারাষ্ট্র) মন্ত্রী গুরুদাস কামাত। বুধবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৩।
আজ দুপুর ১২.৩০ নাগাদ কামাতের দেহ পাঠানো হয় তাঁর নিজের শহর মুম্বাইয়ে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে কামাতের মৃত্যু দল ও দেশের জন্য বড় ক্ষতি। টুইটার শোক প্রকাশ করেছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত। শোকবার্তায় তিনি জানিয়েছেন, প্রবীণ কংগ্রেসের নেতার মৃত্যু দলের জন্য অপূরনীয় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
প্রাক্তন কংগ্রেস নেতার মৃত্যুতে দেশ জুড়ে তাঁর দলের একাধিক শীর্ষনেতা শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বিজেপির যুবমোর্চার সভাপতি পুনম মহজন জানিয়েছেন, গুরুদাস কামাত ছিলেন মহারাষ্ট্র কংগ্রেস অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং একজন মহৎ মানুষ। কামাতের মৃত্যুতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ীও দুঃখপ্রকাশ করেছেন।
গুরুদাস কামাত রেখে গেলন স্ত্রী মাহারুখ ও একমাত্র পুত্র ড. সুনীল কামাতকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news