প্রসেনজিৎ ধর:
দেবশ্রী রায়ের জন্য দল ছাড়ছেন তিনি, এমন কোনও বাস্তব পরিস্থিতি তৈরি হয়নি, সাফ জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এখনই গেরুয়া শিবির ছাড়ার কোনও কারণও দেখছেন না তিনি। এইসঙ্গে তাঁর, শোভন ও দেবশ্রী রায়ের নাম জড়িয়ে যে বিতর্ক শুরু হয়েছে বুঝিয়ে দিলেন তা নিয়ে বেশ বিরক্তি তিনি। প্রসঙ্গত, এক সংবাদমাধ্যমে প্রকাশ–দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিচ্ছেন, এবং সেই অভিমানে অন্তরালে যেতে চলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন একথা উড়িয়ে দিলেন বৈশাখী। চ্যানেল হিন্দুস্থানকে সোজাসাপ্টা জানালেন, ‘জানি না এসব কেন ছড়ানো হচ্ছে! দেবশ্রীর জন্য আমি সরে দাঁড়াতে যাব কেন!’ শোভনের বন্ধুর বক্তব্য, ‘দেবশ্রী রায় সব দিক থেকে বিস্মৃত একজন মহিলা। সেদিন কীভাবে দিল্লিতে তিনি পৌঁছেছিলেন তাও জানি না।’
সদ্য বিজেপিতে যোগ দেওয়া অধ্যাপিকার মন্তব্য, ‘বিজেপি কোনও ত্রিকোণ প্রেমের প্লাটফর্ম নয়। আমি একটা দলে যোগ দিয়েছি। সেটাই আসল’। কিন্তু সত্যি সত্যি যদি দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেন তাহলে তিনি কী করবেন? বৈশাখীর উত্তর, ‘এত দূরের যদি নিয়ে ভাবতে রাজি নই আমি’।’ কিন্তু একটা মহলে জল্পনা চলছে শোভন চট্টোপাধ্যায় নাকি বলেছেন দেবশ্রী বিজেপিতে যোগ দিলে তাঁর কোনও আপত্তি নেই। এই কথাকে পাত্তাই দিলেন না বৈশাখী। তিনি বলেন, ‘এসবই শোনা যাচ্ছে! কিন্তু আমাকে একথা শোভন বলেননি’।
কিন্তু এই যে তাঁকে, শোভনকে ও দেবশ্রীকে নিয়ে যে জলঘোলা চলছে, বিশেষ করে দেবশ্রী একই দিনে দিল্লি পৌঁছে যাওয়ার পর, এই পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন অধ্যাপিকা? বৈশাখী বলেন, ‘সেদিন দেবশ্রী কীভাবে দিল্লি বিজেপি দফতরে পৌঁছল সেটা একটা রহস্য। নিশ্চয়ই এর পেছনে কোনও বড় মাথা আছে। তৃণমূলের কোনও স্বার্থ থাকলে বলতাম তৃণমূল করেছে। এক্ষেত্রে তা সম্ভব না। এই দলেরই কোনও বড় মাথা থাকতেই পারে’।
বৃহস্পতিবার চ্যানেল হিন্দুস্তানের সঙ্গে এক্সক্লুসিভ কথপোকথনের শেষাংশে বৈশাখী ফের মনে করিয়ে দেন, শোভন-বৈশাখী হল ডাল-ভাতের মতো, দিলীপ ঘোষের এমন মন্তব্য তাঁর একেবারেই পছন্দ হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
BJP getting cheaper day by day with sovon Baisakhi Debosree bla bla bla. Think only in bungalow it’s possible the valueless gossips.They are to follow Na Mo and his ideology. And think for betterment of West bengal. Neither they will become a party like trinmoovery soon