সঞ্জয় সরকার :
বিজেপির ডাকা বাংলা বনধ্ নিয়ে কি ভয় পেল রাজ্য সরকার ? নাহলে এতো সাজ সাজ রব কেন ! বিজেপি তো বনধ্ ডেকেছে ২৬ সেপ্টেম্বর, তাও মাত্র ১২ ঘণ্টার। কিন্তু সেই বনধ্ ব্যর্থ করতে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হল এক্কেবারে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার অর্থ দফতরের পক্ষ থেকে এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত গত ১০ তারিখ বাম ও কংগ্রেসের ডাকা হরতালের আগেও অনুরূপ বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দফতর। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে ১০ তারিখের পরের দিনের ছুটি নিয়ে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। নবান্নের এক শীর্ষ কর্তা জানাচ্ছেন, যেহেতু এবারের বনধ্ সপ্তাহের মাঝামাঝি তাই কর্মচারীদের সুবিধার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনেরই একটি মহলের মতে বিজেপির ডাকা এই বনধ্ এ অশান্তির আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। সেক্ষেত্রে বনধ্ এর দিন সকালে অফিসে আসা বা অফিস শেষে বাড়ি যাওয়ার ক্ষেত্রে কর্মচারীদের সমস্যা হতে পারে। তাই ২৫ তারিখ অফিসে এসে টানা তিনদিন অফিস করে একেবারে ২৭ তারিখ তারা বাড়ি ফিরে যাবেন। এই ধারনা থেকেই এমন সিদ্ধান্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news