নিজস্ব সংবাদদাতা
উত্তর ভারতে গত ৩ দিনে প্রবল বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত সাধারন মানুষ । হিমাচলের কুলুতে আগামি কয়েক দিন হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে চণ্ডীগড়- মানালি হাইওয়ে ও পঠানকোট- চম্বা হাইওয়ে। রোটাং পাসেও বরফ পড়ায় দাঁড়িয়ে পড়েছে গাড়ি। আপাতত ট্রেকারদের এই অঞ্চলে ট্রেকিং করতে বারন করা হয়েছে । এরমধ্যে লাহৌল- স্পিতিতে ঘুরতে যাওয়া আইআইটি মন্ডির কয়েকজন ছাত্রের কোনও খবর পাওয়া যাচ্ছে না। হিমাচল সরকারের অনুরোধে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি হেলিকপ্টার কুলুতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ করছে। আগামি দু দিন চম্বা, কুলু, কাংড়া, সিরমোর জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হিমাচল সরকার । পঞ্জাবেও আজ স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন গুজরাত উপকুলে পশ্চিমী ঝঞ্ঝা এবং ওড়িশায় দয়া সাইক্লোনের জেরে উত্তর ভারতে এই অসময় ভারী বৃষ্টি শুরু হয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news