Breaking News
Home / TRENDING / দিল্লির হিংসা শহুরে নকশালদের কাজ : রিপোর্ট ফ্রম গ্রাউন্ড জিরো

দিল্লির হিংসা শহুরে নকশালদের কাজ : রিপোর্ট ফ্রম গ্রাউন্ড জিরো

নিজস্ব প্রতিনিধি :

 

দিল্লি হিংসা সম্পূর্ণ পরিকল্পিত। বহু দিন আগে থেকেই শহুরে নকশাল, মুসলিম মৌলবাদী এবং পিপলজ্ ফ্রন্ট অফ ইন্ডিয়া এই দাঙ্গার পরিকল্পনা করেছিল। শুধু সময় আর সুযোগের অপেক্ষা ছিল একে বাস্তবায়িত করায়। সুযোগ আসা মাত্র পরিকল্পনাকে কার্যে রূপায়িত করে এই তিনটি মহল।

সমানে যখন বলা হচ্ছে মুসলিমদের মারাই ছিল দাঙ্গার প্রকৃত উদ্দেশ্য, তখন এই রিপোর্ট মুদ্রার অন্যদিকে আলোকপাত করল। ‘দিল্লি রায়ট ২০২০- রিপোর্ট ফ্রম গ্রাউন্ড জিরো’ শীর্ষক এই রিপোর্ট তৈরি করেছেন কিছু নামী বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ। রিপোর্টে বলা হয়েছে এমন বহু সাক্ষ্যপ্রমাণ রয়েছে যাতে বলা যায় যে দাঙ্গার ভিত অনেক আগে থেকেই তৈরি করা হয়েছিল। এই রিপোর্ট অনুযায়ী অতিবামরা দিল্লিতে দাঙ্গার ক্ষেত্র প্রস্তুত করে পরবর্তীকালে দেশের অন্যান্য জায়গায় এই মডেলে দাঙ্গা করার প্রস্তুতি নিয়েছিলেন।দিল্লির এক বিশেষ বিশ্ববিদ্যালয়ে দাঙ্গার পরিকল্পনা বাস্তবায়িত হয়। কোনও বিশেষ ধর্ম নয়, সব ধর্মের মানুষকে মেরে ক্ষতিগ্রস্ত করে, দোকান বাসস্থান জ্বালিয়ে দেশে সম্প্রীতির আবহাওয়া নষ্ট করা ছিল এই দাঙ্গার মূল উদ্দেশ্য।

সাধারণ মুসলমানদের এই উদ্দেশ্যে ব্যবহারও করা হয়েছিল সুচতুর ভাবে।ধর্নার জায়গাগুলিতে মহিলাদের বর্ম হিসাবে ব্যবহার করে দাঙ্গাকারীরা। মেয়েদের সামনে রেখে পুরুষরা পিছনে কলকাঠি নাড়ে। এই ধর্নার জায়গাগুলিতে ক্রমাগত চড়া সুরে লাউডস্পিকারে স্লোগান এলাকাবাসীদের মনে বিরক্তি এবং ভীতির সৃষ্টি করে। গোকুলপুরী, ব্রিজপুরী, শিববিহার, ভজনপুরায় সংঘর্ষ শুরু হওয়ার পর আশপাশের বাড়ি গুলি থেকে পেট্রোলবোমা, গুলি এবং ইঁট ছোঁড়া শুরু হয়। এই সবই অনেক আগে থেকে জড়ো করে রাখা হয়েছিল।

এই বাড়িগুলির ফরেনসিক পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে রিপোর্টে। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। অন্যদিকে দিল্লি সংঘর্ষে নিহত হেড কনস্টেবল রতনলালকে খুনের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাগরিকত্ব বিরোধী আন্দোলন যেখানে চলছিল, সেখানেই তাঁকে গুলি করা হয় বলে পুলিশ সূত্রে খবর। দিল্লি দাঙ্গা নিয়ে তৈরি রিপোর্টের বক্তব্য প্রকারান্তরে সমর্থন জানিয়ে দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, দাঙ্গার দিন পুলিশকে মারার পরিকল্পনা করা হয়েছিল। রতনলালের মৃত্যু তারই ফল। সেদিনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কাউকে ছাড়া হবে না বলে জানান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *