নিজস্ব প্রতিনিধি।
এক ব্যাবসায়ীকে খুনের ঘটনায় শ্রীরামপুর মহকুমা আদালত ফাঁসির সাজা শোনাল অভিযুক্তকে। বছর কয়েক আগে শৈলেন্দ্র নাথ শর্মা নামে এক ব্যবসায়ীকে খুন করে সেফটি ট্যাঙ্কে ঢুকিয়ে দেয় তপন বাগ। মৃতদেহ ট্যাঙ্কে ফেলতে সাহায্য করে তাঁর বাবা নিরঞ্জন ও মা সন্ধ্যা বাগ। ২০০৮ সালের উত্তরপাড়া থানায় ঘটে যাওয়া সেই ঘটনার নিষ্পত্তি হল এদিন। ঘটনার তদন্ত করে সিআইডি। ব্যবসায়ীক শত্রুতার টাকা পয়সা লেনদেন নিয়ে গন্ডোগোলের জেরে ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করে বস্তা বন্দী করে চন্ডীতলার গোবরা এলাকায় একটি বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় তপন বাগ।
সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি তিনজনকে গ্রেফতার করে। শনিবার শ্রীরামপুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক মহানন্দ দাস মূল অভিযুক্ত তপন বাগকে ফাঁসির সাজা ও অপর দুই অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষনা করেন। ব্যাবসায়ীর পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। আজ এই ফাঁসির খবর জানতেই পরিবারের সদস্যরা বলেন, “এটাই চেয়েছিলাম আর এটাই হয়েছে।প্রশাসনের উপর ভরসা আগেও ছিলো এখনো আছে।” প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারী চু্ঁচুড়া আদালতে বলাগড়ের একটি মামলায় দুই জনের ফাঁসির সাজা ঘোষনার পর এদিনও শ্রীরামপুর মহকুমা আদালতে আবারও ফাঁসির সাজা হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news