Breaking News
Home / TRENDING / বলিউডে নক্ষ‌এ পতন, প্রয়াত অভিনেত্রী – নৃত্যশিল্পী বেলা বোস

বলিউডে নক্ষ‌এ পতন, প্রয়াত অভিনেত্রী – নৃত্যশিল্পী বেলা বোস

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স

টেলিফোনের ওপারে নয়, লাইট সাউন্ড ক্যামেরার পিছনে থাকা এই বেলা বসু সব কিছুকে ছাপিয়ে বলিউডে বাজিমাত করেছিলেন নিজের নৃত্যশৈলিতে। ষাটের দশকে টিনসেল টাউন জয় করা এই বঙ্গললনা এখন হারিয়ে গিয়েছেন।

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী – নৃত্যশিল্পী বেলা বোস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শিল্প জগতে শোকের ছায়া নেমে আসে। প্রায় ২০০টি হিন্দি এবং আঞ্চলিক ছবিতে অভিনয় করেন বেলা বোস। ১৯৫০ থেকে ৮০-র দশকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেন এই অভিনেত্রী। শিকার, জিনে কি রাহা, জয় সন্তোষী মা-র মত একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বেলা বোস। কেরিয়ারের মাঝ পথে অভিনেতা, পরিচালক আশিষ কুমারকে বিয়ে করেন বেলা বোস।

১৯৪১ সালে, ১৮ এপ্রিল, কলকাতায় এক সম্পন্ন পরিবারে বেলার জন্ম। ১৯৫১ সালে আর্থিক সঙ্কটে পড়ে তাঁর বাবা অমূল্যরতন বসু কলকাতা ছেড়ে মুম্বইতে পাড়ি দেন । সেখানে তিনি কাপড়ের ব্যবসা করতেন। নতুন শহরে কিছু দিন চলার পরেই ছন্দ পতন। ১৯৫৩ সালে পথ দুর্ঘটনায় মারা গেলেন বেলার বাবা। শক্ত হাতে সংসারের হাল ধরেন বেলার মা, লীলাবতীদেবী। তিনি ছিলেন গৃহবধূ। পরে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়ে একটি হাসপাতালে যোগ দেন নার্স হিসেবে। এই পরিস্থিতিতে, স্কুলের পাঠ শেষ হতেই মায়ের পাশে দাঁড়ালেন বেলা। সঙ্কটের সময়ে কাজে লাগল বেলার নৃত্যশিক্ষা। মুম্বই গিয়ে বেলা কত্থক, কথাকলি-সহ বিভিন্ন ধরনের নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন।

তবে পঞ্চাশের দশকের শেষ থেকে বেলা বসু হয়ে উঠলেন বলিউডের এক জন একক নৃত্যশিল্পী বা সোলো ডান্সার। তাঁর প্রথম বড় ব্রেক এসেছিল ‘ম্যাঁয় নশে মেঁ হুঁ’ ছবিতে। ১৯৫৯-এ মুক্তি পাওয়া এই ছবিতে নায়ক নায়িকা ছিলেন রাজ কপূর এবং মালা সিনহা। কঠোর পরিশ্রমে নৃত্যশিল্পী হিসেবে বলিউডে নিজের পায়ের নীচে জমি মজবুত করেন বেলা। হয়ে ওঠেন হেলেন-আশা পারেখ-মুমতাজের যোগ্য প্রতিদ্বন্দ্বী। শাস্ত্রীয় নৃত্য থেকে হয়ে ওঠেন বলিউড ডিভা।

নায়িকা হিসেবে বেলাকে প্রথম দেখা গিয়েছিল ‘নাগিন অউর সপেরা’ ছবিতে। ১৯৬৬ তে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে বেলার বিপরীতে নায়ক ছিলেন মনোহর দেশাই। এর পাশাপাশি তাঁর উল্লেখযোগ্য বাকি ছবি হল ‘বন্দিনী’, ‘প্রফেসর’, ‘আম্রপালী’, ‘শিকার’, ‘প্রেমপত্র’, ‘জিদ্দি’, ‘চিত্রলেখা’, ‘পুনম কে রাত’, ‘বক্সার’, ‘অভিনেত্রী’ এবং ‘জয় সন্তোষী মা’। এর পর দুই সন্তানের মা হওয়ার পরে তিনি অভিনয় পুরোপুরি ছেড়ে দেন। বেলা বোস রেখে গেলেন মেয়ে মঞ্জুশ্রী যে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক এবং ছেলে, অভিজিৎ যিনি একটি আর্থিক সংস্থার উচ্চপদস্থ কর্মী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *