Breaking News
Home / TRENDING / জন্মদিনে কালো মনোকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী

জন্মদিনে কালো মনোকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী

চ্যানেল হিন্দুস্তান বিনোদন ডেক্স,

টলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ মনামী ঘোষকে। নিজের অভিনয় ও প্রতিভার জেরে অভিনেত্রী বহু বছর ধরে রাজ করে চলেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মনামীর ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী খুবই সক্রিয়। ২০ ফেব্রুয়ারি মনামীর জন্মদিন। আর এই দিনে তিনি শহরের কোলাহল থেকে পালিয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলেন অজানার উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন অভিনেত্রী।

মনামী বরাবরই ঘুরতে ভালোবাসেন। আর সেই ছবি পোস্টও করেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। জন্মদিনের আগেই ব্যাঙ্ককে ঘুরে এসেছেন অভিনেত্রী। আর সেখান থেকেই জলপরী হয়ে ছবি পোস্ট করতেই এক নিমিষে উষ্ণতা বাড়িয়েছেন নেট দুনিয়ার। দুধে-আলতা শরীরে কালো রঙের মনোকিনিতে ছবি পোস্ট করতেই মনামীর ভক্তদের মধ্যে শিহরণ জেগে উঠেছে।

মনামীর কাছে আসলে প্রত্যেক বছরের জন্মদিনই খুব বিশেষ। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, কালো রঙের মনোকিনি পরে রয়েছেন মনামী। নীল সমুদ্রের জলে নেমে নিজের জন্মদিনকে উপভোগ করছেন। হাতে হৃদয়ের আকারের লাল-সাদা কেক। যার ওপরে লেখা, মীনদের মরশুমে আপনাকে স্বাগত। এই ছবি পোস্ট করে মনামী ক্যাপশনে লিখেছেন, আমি ওয়াটার সাইন রাশি, মীনদের মরশুমে সকলকে স্বাগত। ভরা বসন্তে জন্ম যাঁর তাঁর হৃদয় জুড়ে তো শুধুই প্রেম। আর এটাই স্বাভাবিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *