Breaking News
Home / TRENDING / প্রশাসনিক পরিদর্শনের আগেই শুরু বাজি মেলা

প্রশাসনিক পরিদর্শনের আগেই শুরু বাজি মেলা

নিজস্ব সংবাদদাতা:

চূড়ান্ত প্রশাসনিক পরিদর্শনের আগেই শনিবার বিকেলে শুরু হয়ে গেল বাজি মেলা ২০১৮। শহীদ মিনার ময়দানের পরিবর্তে এবছর এই মেলা দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে বসেছে। বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা শান্তনু দত্ত জানান, প্রশাসনের অনুমতি পেয়েই বাজি মেলা ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, মেলা আয়োজনের ছাড়পত্র আগেই তাঁরা পেয়ে গিয়েছেন।
মোট ৪২ টি স্টল রয়েছে এবারের বাজি মেলায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে। আতসবাজি উন্নয়ণ সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, ব্যবসা ভালো জমবে বলেই প্রত্যাশা করছেন তাঁরা। ময়দান ছেড়ে বিবেকানন্দ পার্কে উঠে এলেও বিক্রি একই রকম থাকবে বলেই মনে করছেন শহরের বাজি ব্যবসায়ীরা। দেওয়ালি পর্যন্ত এই চলবে বাজি মেলা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *