Breaking News
Home / TRENDING / দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া হোক নাগরিক অধিকার: রামদেব

দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া হোক নাগরিক অধিকার: রামদেব

ওয়েব ডেস্ক:

যাঁদের দুইয়ের বেশি সন্তান কেড়ে নেওয়া হোক তাঁদের ভোটাধিকার, পাশাপাশি তাঁরা রাজনীতিক হলে নির্বাচনে লড়ায় নিষেধাজ্ঞা জারি হোক। এমনই কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন বাবা রামদেব। এদিন উত্তরপ্রদেশে পতঞ্জলি পরিধানের একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বুধবার ওই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভাষাণে যোগগুরু রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করেন। বলেন, দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া হোক সেই বাবা-মায়ের সমস্ত নাগরিক অধিকার।

তিনি বলেন, ”ওঁদের স্কুল-কলেজ-হাসপাতাল, কিছুই ব্যবহার করতে দেবেন না। সরকারি চাকরিও করতে দেবেন না। তাহলেই দেখবেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গিয়েছে।”

এইসঙ্গে স্পষ্ট করে দেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে, তা সকলের উপরই কার্যকর করা উচিত। হিন্দু-মুসলিম ভেদাভেদ করা উচিত নয়।

বাবা রামদেবের এমন অবস্থান অবশ্য নতুন নয়, গত নভেম্বরই তিনি বলেছিলেন, অবিবাহিতদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা করুক প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *