Breaking News
Home / TRENDING / এবার বহরমপুরে খুন যুব তৃণমূল নেতা

এবার বহরমপুরে খুন যুব তৃণমূল নেতা

চিরঞ্জিত ঘোষ:

বহরমপুর: ক্যানিং, কুলতলির পর এবার বহরমপুর। দুই তৃণমূল কর্মীর পর বহরমপুরে প্রকাশ্য দিবালোকে খুন হলেন এক যুব তৃণমূল সভাপতি।

সোমবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলের ওই অঞ্চল যুব সভাপতিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তৃণমূল অঞ্চল যুব সভাপতি নাম নাজু সেখ। তার বাড়ি বহরমপুর থানার নিয়ালিশপাড়া টিকটিকিপাড়া এলাকায় ।
স্থানীয়রা জানিয়েছেন, বহরমপুর গোপাল ঘাট থেকে সোমবার সকালে বহরমপুরের নিয়ালিশপাড়া এলাকায় নাজু সেখ পায়ে হেঁটে তাঁর বাড়ি ফিরছিলেন, তখনই কয়েকজন দুষ্কৃতী হেলমেট পড়া অবস্থায় তাঁকে খুব কাছ থেকে গুলি করে। নাজু সেখের বুকে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা ওই যুব নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে যুব অঞ্চল সভাপতি খুন হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোষ্ঠীদ্বন্দ নাকি অন্যকিছু, কী কারণে খুন তার তদন্তে নেমেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *