Breaking News
Home / TRENDING / রামমন্দিরে পুজো দেওয়া আমার মৌলিক অধিকার, সুপ্রিম কোর্টে সুব্রহ্মণ্যম স্বামী

রামমন্দিরে পুজো দেওয়া আমার মৌলিক অধিকার, সুপ্রিম কোর্টে সুব্রহ্মণ্যম স্বামী

ওয়েব ডেস্ক:

বিষয় রামমন্দির, যা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল আরও একটি মামলা। এই মামলা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

সোমবার এই বিজেপি সাংসদ সুপ্রিম কোর্টকে সাফ জানান, অযোধ্যায় রামমন্দির-বাবরি মসজিদে প্রার্থনা করা তাঁর মৌলিক অধিকার। সেই অধিকার বুঝে নেওয়ার জন্যই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন । শীর্ষ আদালতকে তিনি আবেদন জানান, পরিস্থিতির উপর নজর রেখে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হোক। সুব্রহ্মণ্যম স্বামীর আরও বক্তব্য, মূল মামলার সঙ্গে না জড়িয়ে এই মামলার শুনানি হোক আলাদা করে।

যদিও বর্তমান মামলার শুনানি সোমবার হয়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিজেপি সাংসদকে মঙ্গলবার আবার আদালতে হাজির হতে বলেছেন। ওইদিন রাম জন্মভূমি ও বাবরি মসজিদ মামলার শুনানি রয়েছে। সেই শুনানির সময় তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *