Breaking News
Home / TRENDING / পার্থ ঘুরিয়ে বললেন, মমতার রাজ্যে নিয়ম ফাঁকি দেওয়া সহজ!

পার্থ ঘুরিয়ে বললেন, মমতার রাজ্যে নিয়ম ফাঁকি দেওয়া সহজ!

নিজস্ব সংবাদদাতা:

আজ নবান্নে বাগরি কাণ্ড নিয়ে মন্ত্রিগোষ্ঠীর মিটিং শেষে পার্থ চট্টোপাধ্যায় যা বললেন তাতে করে কী দাঁড়াল? তার মানে কি এই নয়, যে মমতার রাজ্যে নিয়ম ফাঁকি দেওয়া সহজ! কারণ পার্থ স্পষ্টত বললেন, ব্যবসায়ীরা নিয়ম মানেনি বলেই বিপর্যয় ঘটেছে। ব্যবসায়ীরা কেন নিয়ম মানেননি সে প্রশ্নও তুলেছেন শিক্ষামন্ত্রী। কিন্তু এই প্রশ্ন তো বুমেরাং— ঘুরে যায় সরকার পক্ষের দিকেই। প্রশ্ন ওঠে, দিনের পর দিন নিয়ম ফাঁকি দিল কী করে বাগরি মার্কেটের মালিক পক্ষ ও ব্যবসায়ীরা? কারা ছাড়পত্র দিয়েছিল ট্রেড লাইসেন্সের, পর্যাপ্ত  অগ্নিনির্বাক ব্যবস্থা না থাকাতেও কীভাবে তারা ছাড় পেল দমকল দপ্তরের? এই রহস্য কিন্তু রহস্যই থেকে গেল! বৃহস্পতিবার পার্থ যখন বলছিলেন, আমরা (পড়ুন রাজ্য সরকার) শীতল থাকি বলে আমরা দুর্বল নই। তখন কী পুলিশ, প্রশাসন তথা রাজ্য সরকারের দুর্বলতাই প্রকাশ পাচ্ছিল না!

অতএব, সোজা হিসেবে বাগরি কাণ্ড বুঝিয়ে দিল, মমতার রাজ্যে নিয়ম ফাঁকি দেওয়া কঠিন নয়!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *