নিজস্ব সংবাদদাতাঃ
মুকুল ঘনিষ্টকে প্রাণে মারার হুমকি। এই মর্মে আজ বৃহস্পতিবার দত্তপুকুর থানায় অভিযোগ করলেন মুকুল ঘনিষ্ট কাশেম আলি । কাশেমের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর থেকে তাকে একটি অজ্ঞাত নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত। ফোনে বলা হচ্ছে বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়ের সঙ্গ ত্যাগ না করলে তাঁকে মরতে হবে।
বাধ্য হয়ে আজ দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ করেন বিজেপির পরিচিত মুখ কাশেম আলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news