Breaking News
Home / TRENDING / ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের থেকে সুস্থতার হার ৮৫ শতাংশ

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের থেকে সুস্থতার হার ৮৫ শতাংশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে কোভিড-১৯ (Covid-19) রোগে আক্রান্তদের সুস্থ হওয়ার হার যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত দেশে মোট ৫৯ লক্ষ ছ’হাজার ৬৯ জন করোনা ভাইরাসের করালগ্রাস থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৮,৩৬৫ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা এখন আট লক্ষ ৯৩,৫৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬৪ মারা গিয়েছেন। দেশে মোট এক লক্ষ ৬,৪৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি লোক মারা গিয়েছেন মহারাষ্ট্রে। তামিলনাড়ুর মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। কর্নাটকেও তা সাড়ে ন’হাজার। অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশেও ছ’হাজার ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। পশ্চিমবঙ্গ ও দিল্লিতে সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারের আশপাশে। তিন হাজারের বেশি মৃত্যুর সাক্ষী গুজরাত ও পঞ্জাব। মধ্যপ্রদেশেও সংখ্যাটা আড়াই হাজার পেরিয়েছে। রাজস্থান, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ় ও তেলঙ্গানাতেও মোট মৃত এক হাজার ছাড়িয়েছে। দেশের বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা তুলনায় অনেক কম।

দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এক সময় বাড়তে বাড়তে ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। অতি সম্প্রতি তা ধীরে ধীরে কমছে। দিন সাতেক ধরে ৭০-৮০ হাজারের মধ্যে ওঠানামা করছে তা। গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৪৯৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশের মোট আক্রান্ত হলেন ৬৯ লক্ষ ছ’হাজার ১৫১ জন। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের বেশি। তবে গত এক সপ্তাহে তা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজার জন। এ নিয়ে মোট দু’লক্ষ ৮৪ হাজার ৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। করোনার জেরে রাজ্যে এখনও অবধি মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৪৩৯ জনের।

মৃত্যুর মতো আক্রান্তের তালিকার শীর্ষেও মহারাষ্ট্র। এখনও অবধি ১৪ লক্ষ ৯৩ হাজার লোক আক্রান্ত হয়েছেন সেখানে। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা সাত লক্ষ ৩৯ হাজার। কর্নাটকে ছ’লক্ষ ৭৯ হাজার ও তামিলনাড়ুতে ছ’লক্ষ ৪০ হাজার জন এখনও অবধি করোনায় সংক্রমিত হয়েছেন। উত্তরপ্রদেশে সংখ্যাটা চার লক্ষ ছাড়িয়েছে। দিল্লিতে মোট আক্রান্ত তিন লক্ষ পেরলো। পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা ও তেলঙ্গানাতে দু’লক্ষ পার করেছে মোট আক্রান্ত। বিহার, অসম, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, পঞ্জাবে মোট আক্রান্ত এক লক্ষের বেশি। দেশের বাকি রাজ্যে আক্রান্ত এখনও এক লক্ষ পেরোয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *