Breaking News
Home / TRENDING / গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়

নিজস্ব সংবাদদাতা। গভীর রাতে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। শুক্রবার রাত আড়াইটে নাগাদ হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আপ্রাণ চেষ্টায় রবিবার সকালে সওয়া আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে দমকল। তাই আগুন ছড়িয়ে পড়ার আর সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে আগুন নেভাতে আজ সারাদিল লেগে যেতে পারে বলে জানিয়েছেন এক দমকল কর্মী। জগন্নাথ ঘাটের ওই রাসায়নিক গুদামটি আসলে পোর্ট ট্রাস্টের। একটি সংস্থাকে সেটি ভাড়া দেওয়া হয়েছিল। গুদামটি যেখানে অবস্থিত, ওই এলাকা ঘন জন বসতিপূর্ণ। রেল লাইনের পাশে বহু ঝুপড়ি রয়েছে। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *