ওয়েব ডেস্ক:
এবার বাবুলের গান আপলোড করেও ডিলিট করা হল। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এই গানটি গেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন মুক্তি ছবি ‘গুমনামি’র জন্য। ২ অক্টোবর মুক্তি পাবে সৃজিতের বিতর্কিত ছবি গুমনামী। সেই সূত্রেই ছবির গানগুলি একে একে প্রকাশ্যে আসছে। কিন্তু বাবুলের গাওয়া ‘সব সুখ চৈন’ গানটি মুক্তি পেতেই ডিলিট করে দেওয়া হয়।
একটি মিউজিক প্ল্য়াটফর্মে মুক্তি পেতেই গানটিকে ডিলিট করে কর্তৃপক্ষ। এরপরেই নেটিজেনরা প্রশ্ন তোলেন, কেন গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আবার ডিলিট করে দেওয়া হল। উত্তর দিয়েছেন পরিচালক নিজেই। সৃজিত্ জানান, একটি অন্য গানের বদলে এই গানটি ভুল করে আপলোড করা হয়েছিল। তাঁর কথায় আগামী ২ অক্টোবর বাবুলের গানটি মুক্তি পাবে, তখন ওই গানটি অ্যাভলেবল হবে।
যদিও সাম্প্রতিক যাদবপুর কাণ্ডের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। টিম ‘গুমনামি’ অবশ্য এমন বিতর্ক উড়িয়ে দিচ্ছে। উল্লেখ্য, ‘গুমনামী’র ‘সুভাষজি’ গানটি মুক্তি পেয়েছে ইতিমধ্যে। গেয়েছেন সোনু নিগম। সোনুর গাওয়া গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। অন্যদিকে ‘কদম কদম’ গেয়েছেন ঈশান মিত্র। ২ অক্টোবর মুক্তি পাবে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমানামি’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news