Breaking News
Home / TRENDING / পরবর্তী মুখ্যসচিব হবেন রাজীব সিনহা

পরবর্তী মুখ্যসচিব হবেন রাজীব সিনহা

নীল রায়।

আগামী ১ অক্টোবর থেকে রাজ্যের মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিনহা (Rajib Sinha)। দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে স্বাস্থ্য দফতরের সচিব পদে রয়েছেন তিনি। বর্তমান মুখ্যসচিব মলয় দে চলতি মাসেই অবসর নিচ্ছেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পরেই দায়িত্ব নেবেন রাজীব সিনহা। রাজীব সিনহা ১৯৮৬ ব‍্যাচের বেঙ্গল ক‍্যাডারের আইএএস। বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একথা জানিয়ে দেন।

আগে শিল্প দফতর সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন রাজীব। তাঁর কাজের ধরনও পেশাদার বলেই মনে করছে নবান্ন। তা ছাড়া তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলেই এই পদোন্নতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *