ওয়েব ডেস্ক:
সোমবার পর্যন্ত সিবিআই হেফাজত হল প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার। বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআইয়ের বিশেষ আদালত মির্জার সিবিআই হেফাজতের নির্দেশ দিল। পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, মির্জার মাধ্যমেই নারদা কাণ্ডের জট খুলতে চাইছে তদন্তকারীরা। এইসঙ্গে ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনের ফুটেজের সূত্র ধরে চলছে রহস্যের জাল গুটোনো। সেখানেই নাকি লুকিয়ে রয়েছে মির্জার গ্রেফতারির কারণ।
উল্লেখ্য, ফুটেজে দেখা গিয়েছে, ম্যাথুর উল্টোদিকে বসে এক সরকারি আধিকারিক। ম্যাথুর সঙ্গে টাকাপয়সা নিয়ে কথা বলার সময়ে তাঁর ফোনে এক ব্যক্তি ফোন করেন। টাকা কোথায় পাঠাতে হবে, ওই ব্যক্তিই মির্জাকে নির্দেশ দেন। ফুটেজে দেখা গেছে ওই ফোনটি পাওয়ার পর মির্জা আরও বেশ কয়েকটি ফোন করেন। ফোনে তিনি এক জনকে কত টাকা কোথায় পাঠানো হবে তার নির্দেশ দেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্ন, মির্জাকেকে কে ফোন করেছিল? সেই ফোন পাওয়ার পর মির্জা কাকে বা কাদের ফোন করেছিলেন টাকা নিয়ে যাওয়ার জন্য? যদিও এদিনের জেরায় এইসব প্রশ্নের উত্তর দেননি প্রাক্তন পুলিশ কর্তা। তাঁর কথাতে একাধিক অসঙ্গতি মিলেছে বলেও সিবিআই সূত্রে জানা গিয়েছে। এবং সেই কারণেই হেফাজতে নিয়েই এসব প্রশ্নের উত্তর পেতে চাইছে সিবিআই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news