Breaking News
Home / TRENDING / মুহম্মদকে নিয়ে এমন সিনেমা হলে কী অবস্থান হত মমতার! প্রশ্ন বাবুলের

মুহম্মদকে নিয়ে এমন সিনেমা হলে কী অবস্থান হত মমতার! প্রশ্ন বাবুলের

নিজস্ব সংবাদদাতা :

মমতা রাজনৈতিক দ্বিচারিতা করছেন। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন বাবুল সুপ্রিয়। বুধবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন পদ্মাবত কাণ্ডে যারা ঝামেলা করছে তারা বিজেপির সঙ্গে আছে। বজরং দলের নামও এদিন উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল এর পাল্টা বলেন, দেশের ১৯ রাজ্যে বিজেপির সরকার। এতগুলি রাজ্যে যে যা করবে তার সব দায় কী বিজেপির ঘাড়ে চাপবে! তাঁর কথায়, ‘এটা কমন ফ্যাক্টর’। এরপরেই মমতাকে সাংঘাতিক খোঁচাটি দেন বাবুল। বলেন, “কোনও দিন যদি হজরত মুহম্মদকে নিয়ে এমন কোনও সিনেমা হয়, তখন তাঁর অবস্থান কি হয় দেখব।”
একই সঙ্গে পদ্মাবতের প্রতিবাদে যে সকল হিংসাত্মক ঘটনা ঘটছে তার সমালোচনাও করেন এই গায়ক-মন্ত্রী। বলেন স্কুল বাসে পাথর ছুঁড়ে মারা তো ফৌজদারি অপরাধ।

 ( দেখুন ভিডিয়ো )

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *