নীল বণিক :
দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তির প্রয়োজনকে বরাবরই গুরুত্ব দিয়েছে বিজেপি। এবার তার ছায়া রাজ্য বিজেপিতে। ভোটের আগে দলে সাংগঠনিক ঐক্য তৈরি করতে এবার রাজ্য মন্ডলের বিস্তারকদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছে বিজেপি। অমিত শাহের নির্দেশে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটের সব খবর তৃণমূল স্তর থেকে সরাসরি শীর্ষ পর্যায়ে পৌছে দিতে এই ব্যবস্থা বলে জানিয়েছেন রাজ্যের সাংগঠনিক সম্পাদক সুব্রত চ্যাটার্জি। এজন্য বিস্তারকদের ছবি ও জীবনপত্র নিয়ে কাজ শুরু করে দিয়েছে দলের আইটি সেল। মার্চ মাসের মধ্যেই বিস্তারকদের হাতে পৌছে যাবে স্মার্টফোন। ফোনের ইন্টারনেট ও কলের বিল দলই বহন করবে বলে জানা গিয়েছে। ভোটের সময় দিল্লি থেকে সরাসরি নির্দেশ দিতে বা গ্রাউন্ড রিপোর্ট পেতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news