নিজস্ব সংবাদদাতা :
রাজ্যে আসন্ন পঞ্চায়েতে কমিশনের ভূমিকা নিয়ে বারবার আদালতে যেতে হচ্ছে বিজেপি সহ বিরোধীদলগুলিকে। এর জন্য রাজ্য সরকারই দায়ী।
ফলে সাংবিধানিক সঙ্কটের প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেন, শাসক দলের সন্ত্রাসে সাধারণ ভোটাররা ভীত ও সন্ত্রস্ত। ভোটের দিন শাসকের সন্ত্রাসের জেরে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারলে রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে বলে জানান কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর আরও অভিযোগ, রাজ্য সরকার ভোটের জন্য অবিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পুলিশ চাইছে। যা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কখনই কাম্য নয়। মুখ্যমন্ত্রীর এহেন মনোভাবে আগামী দিনে দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঘাত আনবে বলেও তিনি মনে করেন। রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি প্রভাবিত প্রাক্তন পুলিশ কর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। রাজ্যপালের কাছে নির্বাচনী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানান প্রাক্তন পু্লিশ কর্তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news