নিজস্ব সংবাদদাতা :
মন্দিরে নারীর প্রবেশ নিষিদ্ধ- এ নিয়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কম হৈচৈ হয়নি। কিন্তু মন্দিরে পুরুষ প্রবেশ নিষিদ্ধ এঘটনাও বিরল নয়। কিন্তু শেষ পর্যন্ত
নারীর মন্দিরে পুরুষের প্রবেশ ঘটল। ৪০০ বছর পর এমনই ঘটনা ঘটেছে ওড়িশার ‘মা পাঞ্চুবারাহি’-র মন্দিরে। অনেকটা ঠেলায় পড়ে পুরুষের প্রবেশ ঘটল মন্দিরে। এতদিন নারীদের একচেটিয়া অধিকার ছিল এই মন্দিরে।কিন্তু ভারী মূর্তি সরানোর সময় আসতেই পুরুষের দ্বারস্থ হতে হয়েছে ললনা ব্রিগেডকে। আর সেই জন্যই বেচারা পুরুষের জুটেছে মন্দিরে প্রবেশের অধিকার। আগে এ মন্দিরে শুধু দলিত সম্প্রদায়ের নারীরাই প্রবেশ করতে পারতেন। এমনকী মন্দিরে পৌরহিত্যের দায়িত্বও নারীদের হাতে।
সম্প্রতি মহিলা পুরোহিতরা মন্দিরের মূর্তি সরানোর জন্য পাঁচজন পুরুষকে প্রবেশের অনুমতি দেন। মন্দিরটির পাঁচটি মূর্তির প্রত্যেকটিরই দেড় টনের মতো ওজন। তাই নারীদের পক্ষে সেগুলো সরানো সম্ভব ছিল না। যে কারণে পাঁচজন পুরুষকে মন্দিরে ঢোকার অনুমতি দেন মহিলা পুরহিতরা। ওড়িশার এই মন্দির বাদে ভারতে আরও পাঁচটি মন্দির রয়েছে, যেখানে পুরুষদের ঢোকার অধিকার নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news