নিজস্ব সংবাদদাতা :
কিছুদিন আগেই নরেন্দ্র মোদি দলীয় নেতা ও মন্ত্রীদের কম কথা বলার নিদান দিয়েছিলেন। কিন্তু মোদির সতর্কবার্তাতেও কাজের কাজ হচ্ছে না। মুখে লাগাম পরানো যাচ্ছে না বিপ্লব দেবের। শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লিতে ডেকে পাঠাল মোদি- অমিত শাহ ব্রিগেড।
তিনি মুখ খোলা মানেই সংবাদ মাধ্যমের রসদের জোগান দেওয়া। ধারাবাহিক ভাবে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে জেরবার হতে হচ্ছিল বিজেপিকে। বাধ্য হয়েই এবার সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রাজধানীতে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। গেরুয়া দলের এক নেতা জানিয়েছেন, এই কদিনের মধ্যেই ধরাকে সরা ভাবতে শুরু করেছেন বিপ্লব। তাই তাঁকে বাস্তবের মাটি চেনাতে ডেকে পাঠিয়েছেন মোদী। ২ মে তাঁর রাজধানী যাওয়ার কথা।শোনা যাচ্ছে, মোদীর সঙ্গে থাকবেন সভাপতি অমিত শাহ।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর থেকেই আলটপকা মন্তব্য করে দলের বিপদ বাড়িয়েছেন বিপ্লব। মহাভারতের সময়কালেও ইন্টারনেট ছিল বলে সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি। সম্প্রতি মিস ওয়ার্লড ডায়না হেডেনের রূপ নিয়ে কটাক্ষ করে মহিলাদের সমালোচনার মুখে পড়েন। এমনকী সিভিল সার্ভিসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের পরিবর্তে সিভিল ইঞ্জনিয়ারদের আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।রবিবার আরও একধাপ এগিয়ে উত্তরপূর্বে বিজেপির এই পোস্টারবয় বলেন, সরকারি চাকরির পিছনে না ছুটে পানের দোকান খোলা উচিত রাজ্যের যুব প্রজন্মের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news