জয় ঘোষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha chatterji) প্রচ্ছন্ন মদতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস সিপিএমের হার্মাদ বাহিনীকে নামিয়ে এবিভিপি (ABVP)-র কর্মসূচিতে বানচাল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করল বিজেপির ছাত্র সংগঠন আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার যাদবপুরের ঘটনা নিয়ে তীব্র ভাষায় আক্রমন করলেন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের সহ সভাপতি সুবীর হালদার।
সুবীর হালদার বলেন, ” আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তাকে কিল চড় মারা হয়েছে। এমন কী বাবুল সুপ্রিয়র জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা যাদবপুর থানায় এফআইআর (FIR) করেছি। ভিডিও ফুটেজ তথ্যপ্রমান দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।” তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করছি।
সুবীর হালদার বলেছেন, “এই ঘটনায় অভিযুক্ত ছাত্রছাত্রীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবিভিপি। আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাজ্যে যে যে কলেজে এবিভিপির ইউনিট রয়েছে, আগামীকাল সেখানে কাল ব্যাচ পড়ে প্রতিবাদ কর্মসূচি হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news