নিজস্ব প্রতিবেদন:
ওলা ও উবেরের জন্য গাড়ি বিক্রি কমছে বলে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে সমর্থন করলেন দেশের সবথেকে বড় গাড়ি কোম্পানি মারুতির চেয়ারম্যান। বৃহস্পতিবার মারুতির চেয়ারম্যান আরসি ভাগর্ব এক সাক্ষাৎকারে বলেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথা ১০০ শতাংশ সত্যি। যুবকরা গাড়ি কেনার পরিবর্তে ওলা উবেরেই চড়তে বেশি পছন্দ করেন। তাঁরা গাড়ির টাকা বাঁচিয়ে অন্য কাজে খরচ করছে।”
একইসঙ্গে তিনি বলেন, যুবকরা নতুন স্মার্টফোন কিনতে পছন্দ করে। বন্ধুদের সঙ্গে রেঁস্তোরায় যেতে পছন্দ করে। দেশের যুবকদের বেতন খুব বেশি নয়। তাই গাড়ি কেনার পরিবর্তে তাঁরা ওলা উবেরেই উপর বেশি ভরসা করে। পাশাপাশি তিনি আরও বলেন, দেশে যেভাবে গাড়ির দাম বেড়েছে তা সব স্তরের মানুষের কেনার ক্ষমতার থেকে বেশি। নতুন নিয়মের ফলেই গাড়ির দাম বৃদ্ধি পেয়েছে।
তবে গাড়ির দাম বৃদ্ধি পাওয়ার জন্য মারুতির দুই কর্তা দুই রকম মত প্রকাশ করেন। এর আগে মারুতির এক্সজিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব বলেছিলেন, ওলা উবের তো ৬-৭ বছর ধরে চলছে। এতদিন বিক্রি ঠিক ছিল। কিন্তু এখন বিক্রি কমছে। অতএব, ওলা উবের কোনো কারনই নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news