Breaking News
Home / TRENDING / সবচেয়ে মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান ট্রাম্প!
Republican presidential candidate Donald Trump gestures and declares "You're fired!" at a rally in Manchester, New Hampshire, June 17, 2015. REUTERS/Dominick Reuter TPX IMAGES OF THE DAY FOR BEST QUALITY IMAGE ALSO SEE: GF10000188014 - RTX1GZCO

সবচেয়ে মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান ট্রাম্প!

ভাস্কর মান্না:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সবচেয়ে মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান। এমনই এক চমকপ্রদ তথ্য তুলে ধরেছে মার্কিন দৈনিক সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পদে ২ বছর পূর্ণ হল ট্রাম্পের, আর এই দু’বছরে মোট ৮ হাজার ১৫৭ টি অসত্য ও বিভ্রান্তিকর কথা বলেছেন ট্রাম্প। তাদের আরও দাবি, বিশ্বের কোনও দেশের প্রধানই এত মিথ্যে কথা বলেননি।

ওই রিপোর্ট অনুযায়ী প্রথম বছরে দৈনিক গড়ে ৫.৯ টি করে এবং দ্বিতীয় বছরে তার তিন গুণ— গড়ে দৈনিক ১৬.৫ টি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প। এছাড়া ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সত্যিমিথ্যের গড় হিসেব দেখানো হয়েছে। তথ্য দিয়ে বলা হয়েছে, অভিবাসন ইস্যুতে ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেছেন । এরপরেই রয়েছে ট্রাম্পের বিদেশ নীতি ও বানিজ্য নীতি।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন নিন্দজনক তথ্য প্রকাশ্যে আসায় হইচই পড়ে গিয়েছে মার্কিন মুল্লুক সহ বিশ্ব জুড়ে। উল্টো ট্রাম্পের সমর্থনকারীদের মত, দু’বছরে ৮২ দিন প্রেসিডেন্ট ট্রাম্প কোনও মিথ্যা বলেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *