Breaking News
Home / TRENDING / অযোধ্যা মামলার শুনানিতে হিন্দু মহাসভার নথি ছিঁড়লেন বিপক্ষের আইনজীবী, হুঁশিয়ারি বিচারপতির

অযোধ্যা মামলার শুনানিতে হিন্দু মহাসভার নথি ছিঁড়লেন বিপক্ষের আইনজীবী, হুঁশিয়ারি বিচারপতির

ওয়েব ডেস্ক:

অযোধ্যা মামলার শেষ দিনের শুনানিতে সুপ্রিম কোর্টে চরম নাটকীয় পরিস্থিতি।

এদিন আদালত কক্ষে হিন্দু পক্ষের বেশ কিছু নথি নিয়ে তীব্র আপত্তি তোলেন মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ান। আসলে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিংহ কিছু নথি পেশ করেন। যার মধ্যে ছিল একটি বই। লেখক কিশোর কুণাল। এরপরই উত্তেজনা তৈরি হয়। হিন্দু মহাসভার পেশ করা ওই বই, কিছু নথি ও ম্যাপ ছিঁড়ে ফেলেন ধাওয়ান।

নথি ছেঁড়ার পাশাপাশি ধাওয়ান সওয়াল করেন, আদালত হিন্দু মহাসভার ওই নথি ও বই সাক্ষ্য হিসেবে গণ্য করতে পারে না। যেহেতু সে বই লেখা হয়েছে সম্প্রতি। তাঁর আরও দাবি, সুপ্রিম কোর্টের রেকর্ড থেকে এই নথির কথা বাদ দেওয়া হোক। এরপর বাস্তবিক ওই নথিপত্র ছিঁড়ে ফেলা হয়।

এমন নাটকীয় পরিস্থিতির পর হিন্দু মহাসভার আইনজীবীকে নতুন করে নথি পেশ করতে বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা আদালতের সময় নষ্ট করছেন। এরকম চললে এজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হবেন বিচারপতিরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *