নিজস্ব সংবাদদাতা, দিঘা:
নিম্নচাপের সঙ্গে ঝোড়ো হাওয়ায় উত্তাল দিঘার সমূদ্র। সকাল থেকেই ফুলে উঠছে জল, জলোচ্ছ্বাসের জেরে দূর থেকেই সমুদ্রের আনন্দ নিচ্ছেন পর্যটকরা। এই উত্তাল পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবিদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।জোয়ারের সময় ওল্ড দিঘায় সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তায় চলে আসে। পর পর কয়েকটি দুর্ঘটনার পর পর্যটকদের জন্য বিশেষ ভাবে সতর্ক দিঘার পুলিশ প্রশাসন। দিঘা ছাড়াও মন্দারমণি, তাজপুর সহ সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকায় পর্যটকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। অতিরিক্ত অ্যাডভেঞ্চারের নেশায় যেন কেউ গভীর সমুদ্রের দিকে চলে না যান তার জন্য প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পর্যটকরা অবশ্য পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপ উপভোগ করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news