চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো:
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যে কোনও সময়ের চেয়ে এখন অধিক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পারিক উন্নয়ন এবং অমীমাংসিত সমস্যার সমাধান সহজেই সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের (Awami League) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার (Indian High Commission) রিভা গাঙ্গুলি দাসের সৌজন্য সাক্ষাৎ শেষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং একাত্তরের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ।” সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণ-পরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও হাইকমিশনের সঙ্গে আলাপ হয়েছে বলে মন্ত্রী জানান।
এ সময় সড়ক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে হাইকমিশনারের সহযোগিতার জন্য মন্ত্রী তাঁকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news