নিজস্ব সংবাদদাতা
রাজনীতি যে নেশা তা বলার অপেক্ষা রাখে না। তবে তা কি মদ, গাঁজা, সিগারেটের মতোই ক্ষতিকর নাকি নাবালক হাতে স্টিয়ারিং ধরার মতো অপরাধ? প্রশ্ন উঠছে কারণ নাবালক বয়সে রাজনীতি করায় প্রাণ গেল এক কিশোরের।১৭ বছরের ওই কিশোরের নাম ত্রিলোচন মাহাত। তার অপরাধ কৈশোরেই বিজেপির সক্রিয় সদস্য হয়ে উঠেছিল সে।পঞ্চায়েত ভোটে প্রচার পর্ব থেকেই সক্রিয় ভূমিকা ছিল ত্রিলোচনের। ঘটনা পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের। সোমবার রাতে মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন লোক বাড়ি থেকে ত্রিলোচনকে তুলে নিয়ে যায়। সকালে, গ্রামেই একটি গাছে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার টি- সার্টে ফলাও করে লেখা- নাবালক হওয়া সত্ত্বেও বিজেপি করায় খুন করা হল ত্রিলোচনকে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে । কিন্তু এই ঘটনা একটা প্রশ্ন উস্কে দিচ্ছে, রাজ্যে রাজনীতির ট্রেন্ড কোনদিকে গড়াচ্ছে? শুনেছি কাক কাকের মাংস খায়না। কিন্তু বিরোধী দলের রাজনীতি করার ‘অপরাধে’ খুন করতে হাত কাঁপে না রাজ্যের প্রধান রাজনৈতিক দলের। জোর জুলুম করে গণতান্ত্রিক অধিকার আটকানো তো ছিলই, এখন বিরোধী দলের সক্রিয় সদস্য হওয়াও অপরাধের তালিকায় গণ্য হল। রাজনীতির ‘অ-আ-ক-খ’ বোঝার আগেই দাঁড়ি পড়ে গেল ত্রিলোচনের জীবনে। তবে কী একদিন মহীরুহ হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় অঙ্কুরেই শেষ করে দেওয়া হল তাকে । প্রশ্ন করা প্রয়োজন। ইতিবাচক রাজনীতির সম্মানে প্রশ্ন করা প্রয়োজন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news