নীল রায়।
নাগরিক সংশোধনী আইন (CAA) ও এনআরসির (NRC) বিরোধিতায় একযোগে প্রতিবাদ আন্দোলনে নামছে পিসি-ভাইপো জুটি ! সোম ও মঙ্গলের পরে বুধবারও প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিনই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অধীন মেটিয়াবরুজ বিধানসভা এলাকায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আগামী বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় দু’টি জনসভা করবে তৃণমূল। প্রথম দিন রানি রাসমণি রোডে ও দ্বিতীয় দিন পার্ক সার্কাস ময়দানে। প্রথম জনসভাটি হবে তৃণমূল ছাত্র পরিষদের এবং দ্বিতীয়টি যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে। দু’টি সভাতেই প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news