Breaking News
Home / TRENDING / সেলফি দিবসের আগে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

সেলফি দিবসের আগে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
ফের প্রাণঘাতী সেলফি। তাও আবার নিজস্বী দিবসের আগের বিকেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মাথেরণে। নিজস্বী তুলতে গিয়ে পা পিছলে ৫০০ ফুট গভীর খাদে পড়ে মারা গেলেন এক মহিলা।
যদিও সেলফি নিয়ে পাগলামো লেগেই আছে। কখনও ট্রেনের সামনে, কখনও চলন্ত গাড়ি থেকে বিপজ্জনক ভাবে মুখ বার করে, কখনও বা নদী-সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজস্বী তুলতে গিয়ে মারা গেছেন বহু মানুষ। সেই তালিকায় এবার যুক্ত হল মহারাষ্ট্রের রায়গড় জেলার সরিতা রামমহেশ চৌহানের নাম। বেড়াতে গিয়ে সেলফি তুলতে গিয়ে নিজেই ডেকে আনলেন মৃত্যু।
পুলিশ জানিয়েছে, বুধবার তিন সন্তান ও স্বামীর সঙ্গে মাথেরণে বেড়াতে যান বছর তেত্রিশের সরিতা। সেখানে পাহাড়ের একটি অংশে দাঁড়িয়ে নিজস্বী তুলতে গিয়ে অসাবধানতা বশত পা পিছলে যায় তাঁর। সোজা গিয়ে পড়েন ৫০০ ফুট গভীর খাদে।
পুলিশ স্থানীয়দের সাহাহ্যে মৃতদেহ উদ্ধার করে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *