Breaking News
Home / TRENDING / আত্মহত্যার চেষ্টা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর

আত্মহত্যার চেষ্টা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর

নিজস্ব সংবাদদাতা:
পূর্ব মেদিনীপুর, ১৩ অক্টোবর : নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহ্যার চেষ্টা করল পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী। শুভব্রত চক্রবর্তী দীর্ঘদিন মন্ত্রীর দেহরক্ষী হিসেবে কাজ করছেন । আজকে থেকে তার পুজোর ছুটি নেওয়ার কথা ছিল। মহিষাদলের বাসিন্দা শুভব্রত মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই অন্যান্য সহ কর্মীদের সঙ্গে ব্যারাকে থাকতেন। আজ সকালে ব্যারাকের মধ্যেই নিজের সার্ভিস রিভালভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে দেন তিনি। গুলি মাথার এদিক থেকে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। ব্যারাকে থাকা অন্য সহকর্মীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করে তাঁকে।

আহত শুভব্রত এখন আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতসলে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা কাঁথিতে এসেছেন। সাংসদ দিবেন্দু অধিকারী এদিন শুভব্রতকে দেখতে আসেন। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভি সলোমন নিশাকুমার জানিয়েছেন, শুভব্রত বেশ কিছুদিন থেকেই অবসাদে ভুগছিলেন বলে তার সহ কর্মীরা জানিয়েছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

শুভব্রতর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *