Breaking News
Home / TRENDING / করোনা যোদ্ধাদের ওপর হামলা বরদাস্ত নয়, স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী

করোনা যোদ্ধাদের ওপর হামলা বরদাস্ত নয়, স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা যোদ্ধাদের ওপর হামলাকরীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সকালে বেঙ্গালুরুতে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্স করেন তিনি। সেখানেই দেশের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলায় লড়াইয়ে দেশের কোভিড যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের করোনা যোদ্ধারা কঠোর পরিশ্রম করছেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মতো। যদিও তাঁরা ইউনিফর্ম পরেন না।” এরপরেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের ওপর যদি কেউ হামলা করেন, কেউ যদি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমরা বরদাস্ত করব না।”

নরেন্দ্র মোদী বলেছেন, “করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের ওপর যদি কেউ হামলা করেন, কেউ যদি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমরা বরদাস্ত করব না।” তিনি আরও বলেন, “সারা বিশ্ব এখন ভারতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের ওপরে আস্থা রাখে। তাঁদের কাছে অনেক কিছু আশা করে।” প্রধানমন্ত্রীর কথায়, কোভিড ১৯ রোগ নিরাময়ে ভারতের বিজ্ঞানীরা সারা বিশ্বকে পথ দেখাবেন।

প্রসঙ্গত, গত কয়েক মাসে উত্তর প্রদেশ মহারাষ্ট্র সহ বেশকিছু রাজ্যের করনা যোদ্ধাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারও যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পক্ষে তা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৯০,৫৩৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৯২ জন আক্রান্ত হয়েছেন। দেশে এই সংখ্যা বৃদ্ধির কারণে করোনা যোদ্ধাদের মনোবল বাড়াতেই এমন ‘ভোকাল টনিক’ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটাই মত প্রশাসনিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *