Breaking News
Home / TRENDING / আরাবুলের গ্রেফতারিতে স্বস্তির হাসি রেজ্জাকের।

আরাবুলের গ্রেফতারিতে স্বস্তির হাসি রেজ্জাকের।

নীল বণিকঃ

আরাবুলের গ্রেফতারিতে মুচকি হাঁসছেন রেজ্জাক মোল্লা। ভাঙড়ের বেতাজ বাদশার দাপটে মন্ত্রী হয়েও ভাঙড়, ক্যানিং, লক্ষিকান্তপুর সহ বিভিন্ন জায়গায় দাঁত ফোটাতে পারছিলেন না চাষার ব্যাটা। আরাবুল ইসলামকে ভাঙড়ে কোনঠাসা করার জন্য কাইজার আহমেদের সঙ্গেও হাত মিলিয়েছিলেন রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা। তারপরেও আরাবুলের প্রভাবে থাবা বসাতে পারেন নি তিনি। কিন্তু শুক্রবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হতেই মুচকি হাসতে শুরু করেছেন রেজ্জাক মোল্লার অনুগামীরা। রাতেই রেজ্জাক মোল্লার অনুগামীরা মন্ত্রীর বাড়িতে ভিড় করেন।সরাসরি না বলে তিনি বুঝিয়ে দেন আরাবুলের অনউপস্থিতিতেই দলের রাশ হাতে নেবেন তিনি। ইতিমধ্যেই শ্রীঘরে থাকা নেতার পিছন থেকে সরতে শুরু করেছে অনেক অনুগামীরা। তাদের সবাইকে বুকে টেনে নিয়ে দলের রাশ হাতে নেবার কথা নিজের অনুগামীদের জানিয়ে দেন রেজ্জাক মোল্লা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *