Breaking News
Home / TRENDING / কার্ড ব্যবহার করে তেল কিনলে আর মিলবে না ছাড়

কার্ড ব্যবহার করে তেল কিনলে আর মিলবে না ছাড়

সূর্য সরকার।

২০১৬ সালের নভেম্বর মাসে নোট বাতিলের সিদ্ধান্তের সময় কেন্দ্রের তরফে ঘোষনা করা হয়েছিল ডিজিটাল ডিজিটাল লেনদেনে জোর দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটিএম (ATM)/ ডেবিট কার্ড (Debit card) ব্যবহার করে অথবা ই-ওয়ালেট ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ডিজেল কিনলে মোট দামের উপর ০.৭৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এতদিন এই নিয়ম মতো কার্ড অথবা ই-ওয়ালেট ব্যবহার করে তেল কিনলে ক্রেতাকে মূল্যের উপর ০.৭৫ শতাংশ ছাড় দিচ্ছিল দেশের তিন তেল সংস্থা। কিন্তু এবার থেকে আর সেই সুবিধা পাওয়া যাবে না।

সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই (SBI) জানিয়েছে, দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে জানানো হয়েছে এটিএম কার্ড ব্যবহার করে আর এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে না। ১ অক্টোবর থেকেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরফলে ডিজিটাল লেনদেনে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *