Breaking News
Home / TRENDING / বাংলায় এনআরসি হলে একজন হিন্দুও বিতাড়িত হবেন না: কৈলাশ বিজয়বর্গীয়

বাংলায় এনআরসি হলে একজন হিন্দুও বিতাড়িত হবেন না: কৈলাশ বিজয়বর্গীয়

জয় ঘোষ:

কলকাতা: এনআরসি নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বাংলায়। ভয় দেখানো হচ্ছে এনআরসি হলে সবাইকে দেশের বাইরে যেতে হবে। আমি আশ্বাস দিচ্ছি বাংলায় এনআরসি লাগু হলে একজন হিন্দুও বাইরে যাবে না, বললেন কৈলাস বিজয়বর্গীয়। বুধবার মহাজাতি সদনে শিল্পী সংসদের অনুষ্ঠানে এসে একথা বললেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা।

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বিজেপির একজন কেন্দ্রীয় সম্পাদক হিসেবে দায়িত্ব সহকারে আপনাদের আশ্বাস দিচ্ছি। আপনারাও আপনার এলাকায় গিয়ে প্রচার করুন। যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে এনআরসি হলে একজন হিন্দুরাও বাংলার বাইরে যাবে না।

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশ, আফগানিস্থান, পাকিস্থানের মত প্রতিবেশী রাজ্যে বসবাসকারি হিন্দু নাগরিকরা ভারতে এলে তাদেরও নাগরিকত্ব প্রদান করবে কেন্দ্রীয় সরকার।

অনুষ্ঠানে কীর্তন শিল্পীদের সঙ্গে গলা মেলান কৈলাশ। আলাদা করে গানও গান। তাঁর সঙ্গে গলা মিলিয়ে ঢোল বাজালেন অরবিন্দ মেনন, গলা মেলালেন মুকুল রায়ও। একই মঞ্চে ছিলেন জিষ্ণু বসু, রন্তিদেব সেনগুপ্তও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *