Breaking News
Home / TRENDING / উদ্ধার ১০ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার পাচারকারী

উদ্ধার ১০ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার পাচারকারী

সূর্য সরকার।

আবারও নিষিদ্ধ মাদক পাচারকারীদের গ্রেফতার করল কলকাতা পুলিশ (kolkata police)। গোয়েন্দা দপ্তরে খবর এসেছিল সোর্স মারফত, শহরের বুকে হাতবদল হতে চলেছে নিষিদ্ধ মাদক। ২৪ সেপ্টেম্বর দুপুরে শিয়ালদার কাছে কাইজার স্ট্রিটে পৌঁছে গিয়েছিল গোয়েন্দা দপ্তরের নারকোটিক্স সেলের টিম ।সবাই ছিলেন সাদা পোশাকে। দুপুর ১টা নাগাদ অকুস্থলে এসে পৌঁছয় একজন। সোর্স শনাক্ত করতেই তাকে ঘিরে ফেলেন নার্কোটিক্স সেলের অফিসাররা। তল্লাশিতে তাঁর থেকে উদ্ধার হয়েছে ৪১০ গ্রাম ওজনের হেরোইন পাউডার। বাজারদর কমপক্ষে ১০ লক্ষ টাকা।

ধৃতের নাম হাসিল মণ্ডল, নদিয়ার (Nadia) পলাশীপাড়ার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই কলকাতায় হেরোইন পাচারের কারবার চালাচ্ছিল হাসিল। ৩০ সেপ্টেম্বর অবধি হাসিলের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *